
Official Twitter handle of Amar Bangladesh Party https://teapaw.org/t.co/JtnJyvbmTx #ABPartyBD #Equality #HumanDignity #Justice #ReconstructingRepublic #Bangladesh
Bangladesh
Joined April 2020
- Tweets3K
- Following0
- Followers6.2K
- Likes2.6K
Bangladeshi expatriate workers are critical to our domestic economy, yet they are often treated like pure numbers as opposed to human beings and citizens.
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses workers and day labourers in Cox’s Bazar district.
অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র সংস্কারে ঘাটতি ছিল: মুজিবুর রহমান মঞ্জু
অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। পুলিশকে এককভাবে অভিযান পরিচালনার পরিবর্তে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার অনুরোধ জানানো হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আন্দোলন ও প্রশাসনিক জটিলতার কারণে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। কক্সবাজার জেলা এবি পার্টির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ও দূরত্ব দূর করার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সফল হয়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং প্রশাসন ও রাজনীতিতে ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব কাজও যথাযথভাবে সম্পন্ন হয়নি।
মুজিবুর রহমান মঞ্জু রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও মানবপাচার চক্রের তৎপরতা এবং সশস্ত্র অপরাধের বিস্তার স্থানীয় জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ ও উখিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত যৌথ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
পাশাপাশি তিনি আরো বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও প্রায় এক দশকেও এ সংকটের স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি আশ্রয়শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
বক্তারা বলেন, সীমিত সম্পদের একটি জনবহুল দেশের পক্ষে দীর্ঘদিন এত বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব বহন করা কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; দেশের অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের কারণে প্রত্যাবাসনের পরিবেশ আরও অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে দলটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।
নব নির্বাচিত কক্সবাজার জেলার এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে ও কক্সবাজার জেলার এবি পার্টির সদস্য সচিব সারওয়ার আলমের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির নেতা এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, শ্রমিক পার্টি নেতা মোহাম্মদ হাসান, যুব নেতা মোহাম্মদ নাছির, তারেক রশীদ, ছাত্রপক্ষের নেতা তাজমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
7th November 1975 had been a critical milestone in the nation’s history following a series of political and military unrests for over the months which forced Ziaur Rahman to take leadership of the volatile situations towards a safe landing.
৭ই নভেম্বর: দৃষ্টিপাত, শিক্ষা ও উপলব্ধি
৭৫ এর ১৫ ই আগস্টে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকদের হত্যার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ক্ষমতার পালা বদলের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে, সেনা প্রধান বীরোত্তম জিয়াউর রহমানকে বন্দী করা হয়। সেদিনই আওয়ামীলীগের চার জাতীয় শীর্ষ নেতাকে খুন করে কতিপয় সামরিক কর্মকর্তা। বঙ্গভবনে বসে দেশ শাসন করা ১৫ই আগস্টের অভ্যুত্থানকারী বিদ্রোহী সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ঘটনা খুব জটিল হয়ে উঠে, এ টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের দৃশ্যপটে ঢুকে পড়েন।
৩রা নভেম্বরের পরের চারদিন কার্যত বাংলাদেশ সরকারবিহীন ছিল। একদিকে খালেদ মোশাররফ মোশতাকের সরকার উৎখাত করেছেন, জিয়া বন্দী আছেন, কর্নেল তাহের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে মুভ করছেন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বিপ্লবের নেশায়। ৬ই নভেম্বর সন্ধ্যায় সেনানিবাসে একটি লিফলেট ছড়িয়ে দেয়া হয়, যেখানে খালেদ মোশারফ, শাফায়াত জামিল এবং কর্নেল হুদাকে 'ভারতীয় চর' বলে প্রচার করা হয়। ৭ই নভেম্বর দিবাগত রাতেই জিয়া বন্দীদশা মুক্ত হন। এদিকে খালেদ মোশাররফ ও তার দুজন সহযোগীকে হত্যা করা হয়, অপরদিকে জিয়া আর তাহেরের মধ্যে বিবাদ চরমে উঠে। তাহের চেয়েছিলেন জিয়াকে দিয়ে গণবাহিনীর ১৩ দফা রেডিওতে ঘোষণা করাবেন কিন্তু জিয়া সে ঘোষণা দেননি। এ ঘোষণা না দেয়ারও বড়সড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে।
ভারত তার 'চর'দের দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, খালেদ মোশাররফের ষড়যন্ত্রে দেশ আবার বাকশালে ফিরে যাবে- এরকম আশঙ্কা যাদের তাড়া করে ফিরছিল, সে সিপাহি-জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এদিন স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর, সিপাহি জনতা জিন্দাবাদ। সিপাহি জনতার এ বিপ্লব পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসে। কিন্তু, ৭ ই নভেম্বর সিপাহি জনতার এ স্বতঃস্ফূর্ত বিপ্লবী অবস্থানের তাৎপর্য কি?
মূলতঃ বাকশালী যে শাসনব্যবস্থা সম্মতি ব্যতীত বিপুল জনগণের উপর স্বৈরতান্ত্রিকতার যুলুম চাপিয়ে দিয়েছিল ও সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি করছিল, তা ক্ষমতার এরকম রক্তাক্ত পালাবদলের অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে, এ দৃশ্যমান ঘটনার ভেতর দিকে সক্রিয় ছিল যেসব ভাবাদর্শিক প্রবণতা, সেগুলো ও খেয়াল করবার মতন। বিশেষতঃ বিপ্লবী সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের পরবর্তী এ সময়েই ভারত বিরোধিতা, ইসলামের রাজনৈতিক প্রকাশ, সিপাহি জনতার মুজিববাদ বিরোধিতা ইত্যাদি সমান্তরালে সক্রিয় ভূমিকা রাখে। যে ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির ভাবাদর্শিক লড়াইগুলোর গতিমুখ নির্ধারণ করে দিয়েছিল। সিপাহি জনতার এ বিপ্লবের সূত্রে বাঙ্গালি জাতীয়তাবাদের মহাবয়ান (Grand Narrative) রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়, সেক্যুলার এক্সক্লুসিভিটি রাজনীতির ময়দানে মার খায় এবং বহুদলীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণের রাজনৈতিক সক্রিয়তা বিপুল গতি লাভ করে৷
কিন্তু, সিপাহি জনতার এ বিপ্লব রাজনৈতিক ও ভাবাদর্শিক জায়গাতে প্রভাবক হলেও বিপ্লবোত্তর রাষ্ট্রপ্রকল্পে বড়সড় কোন পরিবর্তন বয়ে আনেনি। এ ঘটনার পরেও দীর্ঘ সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকারহীনতা, জনগণের জীবন মানোন্নয়নের বদলে অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ সঙ্কট চলমান ছিল। তবুও, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আমাদের সিপাহি জনতার এ বিপ্লবী অবস্থানকে পড়তে হবে এবং সে পঠনের সূত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা নির্মাণে সত্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মনে করে এবি পার্টি।
Bangladesh has one of the lowest wages, around 100 USD for the RMG sector workers despite being the second largest exporter in the world, much lower than India, Pakistan and Vietnam. So, there is a genuine anger by the protesting workers across the country which needs to be addressed by tri-party wage board that has already being formed. However, involvement by the elements of the deposed regime in violence and vandalism cannot be ruled out either.
Shahadat Ullah Tutul, a Joint General Secretary and member of National Executive Council, calls upon the government to bring the law and order situations to a control.
Price adjustment of LPG cylinder is necessary due to war in the West Asia but it needs to be proportionate to the cost increased in real terms.
Mahmudur Rahman, Amar Desh Editor, said that the Gen Z aspiration of Monsoon Uprising 2024 remains largely to be fulfilled.
Fahim Masroor, a prominent campaigner for reforms, compared the current political reality with the Monkey trying to climb up the oily bamboo but couldn’t. He is concerned about the recent unlawful, and albeit unnecessary, detentions of anyone criticising the PM or members of the cabinet, all of these are happening even before the defective Cyber Protection (Amendment) Act 2025 is passed in the upcoming parliamentary session.
ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘বানরের তৈলাক্ত বাঁশে ওঠার’ মতো। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি জনযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, সেই জনযুদ্ধে জনগণ বিজয়ী হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে এগোতে হবে।
তিনি বলেন, সাইবার আইন প্রণয়নের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আইনটি কার্যকর হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার সীমারেখা অতিক্রম করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পিএসসি, দুদক ও বিচার বিভাগের স্বাধীনতার মতো সংস্কার সাধারণ মানুষের স্বার্থেই প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বাইরে থেকেও ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
We condemn attacks on medical doctors and health professionals across the hospitals, IEDCR recently by doctors aligned from the ruling party.
The pledge was that the July National Charter 2025 would be implemented in letters and spirit; question is how many words in the charter had been materialised in last eight months!
One year is gone since the July National Charter 2025 was signed by all pro-democracy political parties who took part in the Monsoon Uprising 2025. One of them, BNP, is now in charge of implementing the pledges made to the nation who also consented accordingly. Yet, sadly, we see the promises are being broken on a daily basis.
Law and order situations are getting out of control due to ruling party’s goons and persistent thuggery. Sadly, law enforcement agencies are not active in dealing with the crimes and extortions committed by the ruling party activists. Intelligence Agencies are unable to deliver professional service due to grassroots information gathering by the elements of the deposed regime.
Zubair Ahmed Bhuiyan and Abbas Islam Khan Noman, both barrister-at-law and Joint General Secretary of the AB Party, were addressing the organisers in Kurigram district.
কুড়িগ্রামে এবি পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা:
এবি পার্টিই নতুন ধারার পলিসি ভিত্তিক রাজনীতির পথ প্রদর্শক
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪ ঘটিকায় শহরের সবুজপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার স্লোগানকে সামনে রেখে একটি কল্যাণ রাষ্ট্র তৈরির রাজনৈতিক পরিবেশ তৈরি করে যাচ্ছে এবি পার্টি। দেশজুড়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে জবাবদিহিতা মূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা করবে এবি পার্টি। এজন্য আমরা সমগ্র দেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি করছি ।
বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ও রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে প্রতিটি স্তরে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
We condemn the shooting on Asif Akbor’s, a prominent singer of the country, car just before he was about to get into on Saturday morning. We call upon the law enforcement agencies to ensure speedy and thorough investigation and to bring the perpetrators to justice.
Zubair Ahmed Bhuiyan, a Joint General Secretary, said that democratic accountability requires ensuring public service which cannot be done without institutional reforms.
দিনাজপুরের বিরামপুরে এবি পার্টির জেলা প্রতিনিধি সভা
দিনাজপুরের বিরামপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিরামপুরে দলটির কার্যালয়ে জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন,“জনগণের সঙ্গে সংস্কারের কথা বলে যারা প্রতারণা করছেন, জনগণ একদিন এর বিচার করবে।” তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি। জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এবি পার্টি শুরু থেকেই দেশের স্বার্থ, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার রয়েছে। জনগণের সমস্যা সমাধান, নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই দলের লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারের দাবিতেই জুলাই বিপ্লব হয়েছে। বড় দলগুলো জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্বে জড়িত।”
তিনি আরও বলেন, এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। দলের আদর্শ ও কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও বিশিষ্ট নাগরিক এবি পার্টিতে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দিনাজপুর জেলা এবি পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলামের সভাপতিত্ব সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা ও উপজেলা পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Recently celebrated Durga Puja had again proved how the communal harmony works in the country, unlike in India. Yet, the narratives spread in the media across the border was nothing but a dedicated misinformation and disinformation campaign.
The ruling party’s direction for governance is anti-reform which shall ultimately lead to failures, said Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Joint General Secretary of the AB Party.
রাজনৈতিক দলের সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করতে বিএনপি ব্যর্থ : ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
সাংবিধানিকভাবে ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত : ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান
রংপুর জেলা ও মহানগর সংগঠকদের সাথে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর শহরে সুমি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের পরিবর্তে একক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে। রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই অথচ নিজেদেরকে গণতন্ত্রিক হিসেবে পরিচয় দেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের ব্যাপারে অনীহা। এজন্য রাজনৈতিক দলের সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করতে বিএনপি ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এবি পার্টি তার উদার গণতান্ত্রিক রাজনীতিতে অনন্য। সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে আমরা শুধু বিরোধীতার জন্য সরকারকে সমালোচনা করিনি বরং সমস্যার সমাধানও তুলে ধরেছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।
এসময় তিনি বলেন নাগরিকরা জোরপূর্বক কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায়নি যার জন্য বর্তমান সরকার জনগণকে তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবে এবং তা দলীয় নেতাকর্মীদের মধ্যে বন্টন করবে। সাংবিধানিক ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত। বর্তমানে সারের ডিলারশীপ, ফ্যামেলি কার্ড বিতরণ ও হাট-বাজারের ইজারা বন্টনে স্বজনপ্রীতি ও দলীয়করণ হচ্ছে।
সংবিধানিক প্রতিজ্ঞাবদ্ধ জনপ্রতিনিধিরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তাঁর দলের ত্যাগী নেতৃবৃন্দকে সারেপ ডিলারশীপ দিয়ে মূল্যায়ন করবেন যা স্পষ্ট সংবিধান বিরোধী ও অগণতান্ত্রিক জনবিরোধী বক্তব্য। এসময় এবি পার্টির রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রুপরেখা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য সাহসী মেধাবীদের নাগরিকদেরকে দেশের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।
Amar Bangladesh Party-এবি পার্টি retweeted
AB Party Barishal district unit visits different Hindu temples in Muladi-Babugonj area of Barishal -3 constituency.
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এবি পার্টি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
AB Party Barishal district unit visits different Hindu temples in Muladi-Babugonj area of Barishal -3 constituency.
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এবি পার্টি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

























