Mohammad Faiz retweeted
Yes 🙌 not bringing to Japan
But job creation in Bangladesh
Mohammad Faiz retweeted
'ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের' অভিযোগ, বিবিসিকে যা বললেন জামায়াত নেতা পরওয়ার?
bbc.com/bengali/live/cmed3wd…
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
🥹
আজীবন মনে থাকবে মানিক পসারী নামের একজন মুসলমানকে মৃত্যুর পর জামায়াত-শিবির কবর দিতে বাধা দিছে৷
খোড়া কবর বন্ধ করতে বাধ্য করে জামায়াত-শিবির মানিক পসারীর মেয়ে-বোনকে দিয়ে কবর খোঁড়ায়ে মানিক পসারীকে দাফন করতে বাধ্য করছে!
এই হলো জামায়াতের ইসলাম! হায়রে ইসলাম- কিছু না করেও আজ অপমানের ভাগীদার হতো হলো কিছু মানুষরুপী পশুর কারণে!
আল্লাহ এর কাছে বিচার দিলাম!
😡✊🤲🥹
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
😡🟥
"বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সকল ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?"
-লেখক:
Dr Tasnim Jara
NHS, UK physician
Oxford-trained researcher
&
Co-founder, Shohay Health
tasnimjara.com/
আমাদের সমাজে কেউ মারা গেলে কবর খুঁড়তে কাউকে ডেকে আনতে হয় না। খবর পেয়ে পাড়ার ছেলেরা কোদাল হাতে নিজেরাই চলে আসে। কেউ বাঁশ কেটে আনে, কেউ চাটাই। মৃত মানুষের দাফনে দেরি করতে নেই, এটা শুনেই বড় হয়েছি।
শনিবার সকাল দশটার দিকে ৮৭ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ, মানিক পশারী, মারা গেছেন। সারা দিন তাঁর পরিবারকে মরদেহ নিয়ে উৎকণ্ঠার সাথে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেছেন, মাইকে আর ফেসবুকে ঘোষণা দিয়েছেন, পিরোজপুরে তাঁকে দাফন করতে দেওয়া হবে না।
তাঁর জন্য বাড়িতে প্রথমে একটা কবর খোঁড়া হয়েছিল। মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, "কিছু মানুষ এসে তা ভরাট করে ফেলে। পরে ফুফুদের নিয়ে আমি নতুন কবর খুঁড়ি।" পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কবর খুঁড়তে আর কাউকে পাওয়া যায়নি। যে কোদাল পাড়ার ছেলেদের হাতে থাকার কথা, সেদিন তা ছিল মৃতব্যাক্তির মেয়ে আর বোনেদের হাতে।
অবশেষে রাত দুইটার দিকে পুলিশ পাহারায়, মেয়ে আর বোনেদের খোঁড়া সেই কবরে ওনার দাফন হয়েছে। প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের আর কেউ সেখানে ছিলেন না।
এই বৃদ্ধ মানুষটি একজন সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সেদিন বলেছেন, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা; তাঁকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না, পিরোজপুরের মাটিতে দাফনও করতে দেওয়া হবে না। দাফনের পর সেই একই নেতা বলেছেন, জামায়াতের নেতারা লাশের রাজনীতি করেন না।
মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সেই প্রশ্ন আপনি চাইলে তুলতে পারেন। তোলার জায়গাও আছে। যাচাইয়ের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে, আদালত আছে। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রশ্নের মীমাংসা তাঁরা করবেন দাফন করা ঠেকিয়ে দিয়ে, মাইক হাতে নিয়ে।
আমাদের দেশে জানাজার আগে মৃতের ছেলে বা ভাই সবার সামনে দাঁড়িয়ে বলেন, "আমার আব্বা বা ভাই যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, মাফ করে দেবেন।" আমরা মাফ করে দিই। কারণ মৃত্যুর পর মানুষের সব হিসাব-নিকাশ শেষ। যা বাকি থাকে, তার বিচার আল্লাহর হাতে। শনিবার পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীরা অন্য পথে হেঁটেছেন। নিজের গ্রামে মানিক পশারীর জানাজাটুকুও হয়নি। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে মাফ চাওয়ার সুযোগটুকুও পায়নি তাঁর পরিবার।
মানিক পশারীর "দাফন পিরোজপুরে হতে দেয়া হবে না” এই কথাটা জামায়াতের নেতাকর্মীরা এমনভাবে বলেন, যেন এই মাটির দলিল ওনাদের নামে লেখা। যেন একজন মানুষ নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে শুয়ে থাকবেন কি না, সেই অনুমতিও তাঁদের কাছ থেকে নিতে হবে। ওনাদেরকে একসময় একই ভাষায় বলা হতো, "জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।" এটা যে কেমন অন্যায় কথা, সেটা ওনাদের ভালোই জানার কথা। কিন্তু ক্ষমতা একটু হাতে আসার সাথে সাথেই, বিরোধী দলে থাকতেই, সেটা ভুলে গেছেন।
একাত্তরে জামায়াত দল হিসেবে স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দলের নেতাকর্মীরা আজ ঠিক করে দিতে চাইছেন কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া, কে রাষ্ট্রীয় সম্মান পাবেন আর কার কবর কোথায় হবে।
নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াত ন্যায় বিচার, মানবাধিকার, ডিউ প্রোসেস আর মানবিক মর্যাদার কথা বলেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ। ভোটের আগে আর বক্তৃতায় ইনসাফের কথা বলেন। কিন্তু একজন মৃত মানুষের সাথে ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে এমন আচরণ করেন। বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সকল ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?
Mohammad Faiz retweeted
“Bangladesh - which connects South Asia with Southeast Asia - is an important partner in realizing a "free and open Indo-Pacific (FOIP)."
本日、訪日中のタレク・ラーマン・バングラデシュ首相@trahmanbnpと首脳会談を行いました。
「民主主義」や「法の支配」といった価値を共有する友人として、ラーマン首相の就任を直接お祝いでき、とても嬉しく存じました。
日本は、「民主的な総選挙」を経て発足したラーマン政権による国づくりを、力強く後押ししてまいります。
本日は、こうした観点から、バングラデシュと日本の協力について議論しました。
バングラデシュは、「自由で開かれたインド太平洋(FOIP)」の実現に向けた重要なパートナーです。
今回、両国の協力の基軸である「ベンガル湾産業成長地帯」構想、いわゆる「BIG-B」を進化させ、ラーマン首相との新たな戦略的協力イニシアティブ「繁栄を分かち合う BIG-B」として、推進していくことを確認しました。
ラーマン首相からは、日本が「平和国家」として歩み、バングラデシュの独立をいち早く承認したこと、日本はバングラデシュの人々にとって特別な存在であることを伺い、また、日本政府及び国民による幅広い分野への支援や協力に関する感謝を表明いただきました。
東南アジアと南アジアを結ぶバングラデシュは、人口1.7億人の若い巨大市場の大きな潜在性も含め、日本の経済にとっても極めて重要です。
両国の「戦略的パートナーシップ」の下、本日発表した『首脳共同声明』も踏まえ、官民による両国間の取組により、「共に、強く、豊かに。」
インド太平洋地域の平和と繁栄に向けて、ラーマン首相と緊密に連携してまいります。
Mohammad Faiz retweeted
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
🤯
আসসালামুআলাইকুম। আপনি @ZerinTasnim__ আপু, ফিরিস্তিটা আপনার সমর্থিত দল জামায়াত দিয়েই তো শুরু করে মিলিয়ে নিতে পারতেন! 😊
আসেন এক্টিভিস্ট আহমেদ ইমতিয়াজ সাহেবের কথাগুলো পড়ে আসি৷
----------------------------------------
জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের দুই কণ্যাই বর্তমান লন্ডনে থাকছেন।
ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক ছেলে,এক মেয়ে;দুজনই বিদেশেই আছেন।
যদি অতীতেও যাই, গোলাম আজমের ৬ সন্তানের মধ্যে ৫জনই বিদেশে পড়াশোনা করেছেন।
মতিউর রহমান নিজামীর ৬ সন্তান,এ-ই ৬ সন্তানই বিদেশে পড়াশোনা করেছেন।
কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ সহকারে অধিকাংশই বিদেশে পড়াশোনা করেছেন।
মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানরাও বিদেশে পড়াশোনা করেছেন।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তানেরাও বিদেশেই পার করেছেন জীবনের পুরোটা সময়।
জামায়াতের বর্তমান এবং সাবেক নেতাদের পরিবার পরিজন সবাই বিদেশে ছিলো,ওনারা বিদেশে পড়াশোনা কিংবা চাকুরির সুবাদেই গিয়েছে;এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই।
কিন্তু ক'দিন ধরে দেখি, জামায়াতের একেবারে অশিক্ষিত মূর্খ সহকারে পেইড এক্টিভেস্ট যারা আছে,সবাই একটা গান শেয়ার দিচ্ছে;গানটার হেডলাইন এমন আর কী....
"আমার নেতা মাদারটো**স্ট,
নেয় না জনগণের খোঁজ;
পড়ায় পোলারে বিদেশে,
কোটি টাকার বাসভবনে"।
আমরা প্রায়ই বলি জামায়াত নেতা-কর্মীরা পুরো অন্ধভক্ত,তারা নিজ দলের নেতাদের কখনো সমালোচনা করে না।
কিন্তু না!গোলাম আজম,শফিকুর রহমান,মতিউর রহমান নিজামীদের সরাসরি মাদারটো**স্ট সম্বোধন করে জামায়াতের নেতা-কর্মীরা জীবনে প্রথম আমাদের ভূল প্রমান করেছেন।
ধন্যবাদ জামায়াত শিবির...
এই সুযোগে জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান এর রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাসটাও জেনে নেই।
#MyBNP🌾 💝🫶
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
✊
@RussellAnamul সা'ব,
বাংলাদেশী লোকজন কি বস্তু একাত্তরে গণগাদ্দার জামায়াতীরা জানতো, যাদের যুদ্ধের পর বস্তার মতো লেফট রাইট পেঁদাইছিলো!
৫৬ বছরে হয়তো মনে করতে পারেন, বাংলাদেশীদের গোল্ডফিশ মেমোরি; সব ভুইলে গেছে! এই ফাঁকে যাই একটু ভন্ডামি কইরে আসি!
তাই রিমাইন্ডার দিলাম এই ম্যাচবক্সটা!
SALUTE TAREK RAHMAN
✊
"....আজ মাননীয় প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন, তারেক তুমি আবার যাবা আমার সাথে। ওরা জ্বলতে থাকুক।...."
-লেখকঃ
মো. তারেক রহমান
রাজনীতিবিদ,
সাধারণ সম্পাদক, আমজনতার দল
জামাত এনসপি আমাকে হেয় করতে করতে এমন মানসিক অবস্থায় চলে গেছেন যে, আমার একটু রাষ্ট্রীয় সম্মান পাওয়াটা সহ্য করতে পারছে না। তারা হাঁফাচ্ছে জিহবাটা বের করে।
আজ মাননীয় প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন, তারেক তুমি আবার যাবা আমার সাথে। ওরা জ্বলতে থাকুক।
২০১৮ বা ২০২৪ এর সহযোদ্ধারা যারা রাজনীতিতে সময় দিচ্ছে কয়েকজন বাদে বেশিরভাগকেই শুভাকাঙ্ক্ষীদের নিকট হতে চেয়ে চিনতে চলতে হয়। আমিও এ ধরনের সহযোগিতা নিয়ে চলেছি কিছু দিন। কি করব, তখন না পারছিলাম কর্মে ফিরতে না পারছিলাম আন্দোলন ছেড়ে দিতে। প্রবাসী ভাইদের দেয়া অর্থে আমি খেয়েছি, গাড়ি ভাড়া দিয়েছি, বাসা ভাড়াও দিয়েছি।
কিন্তু আমি এই চক্র হতে বের হয়ে কিছু কাজ করে খেতে চেয়েছি। বাবা মায়ের রাজনীতিতে অনাগ্রহের কারনে আমাকে অনেক ক্ষুধা দারিদ্রের সম্মুখীন হতে হয়েছে। বাধ্য হয়েই ফল ব্যাবসা করেছি, মধু ব্যাবসা করেছি। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি কিছু একটা কর্ম হতে আমার খাবার, বাসা ভাড়া যোগাড় করতে। এটা যদি অযোগ্যতার কারন হয়, তাহলে আর কি করার আছে।
আমার অতটা পরীক্ষা দেয়ার সুযোগ হয় নাই। কিন্তু যখন সুযোগ পেয়েছি আল্লার হাতে জান সঁপে দিয়ে ইফোর্ট দিয়েছি মুক্তির লড়াইয়ে।
২০১৮ এর ধারালো ফলার মত লিফলেট, মোদী বিরোধী আন্দোলনের লিফলেট, ভারতীয় পণ্য বর্জনের অতীব জনপ্রিয় লিফলেট আমার হাতেই করা।
#প্রথম আটক (রমনা থানা) ১৪ মার্চ ২০১৮
#দ্বিতীয়বার গুম হই (ডিজিএফ আই) ১৪ জুলাই ২০১৮
#তৃতীয় আটক হই ডিবি কর্তৃক, ১০ ডিসেম্বর ২০২০
#চতুর্থ আটক হই ডিজিএফ আই কর্তৃক ২২ জুলাই
#১০_দিনের_রিমান্ড ৩ আগস্ট ২০২৪
এগুলোই কিছুটা মনে পরে, আমি এর চেয়ে বেশি কিছু করার সুযোগ পাই নাই।
যারা আমাকে সহ্য করতে পারছেন না, তাদের সাথে আমার রাজনৈতিক বিরোধ নাই। এই বিরোধ সার্বভৌমত্বের বিরোধ। জুলাই উত্তর আরা বয়ান দিল, মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে না, আমি বললাম এটাই সবচেয়ে বড় সার্বভৌমত্বের লড়াই ছিল।
১৯৭১ সালের পরাজিত শক্তি যে কোন মূল্যে ক্ষমতা চায়, সব বিদেশী শক্তিগুলোর সাথে সমঝোতা শেষে এরা গেছে ভারতের কাছে। ২৮ আগস্ট ২০২৪ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ভারতের সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং করে। ভারত সাড়াও দিছে এদের। এর পর ভারতীয় মিডিয়ায় ফাঁস হল, জামাত আমীর গোপনে ভারতের র এর সাথে মিটিং করছে। ধরা খেয়ে মুখ পুরে শিকার করল জামাত আমীর। এবার ভারতের র এর নতুন করে বসছে গোলাম পরওয়ার। ধরা খেয়ে আমতা আমতা করছে। ৮ মাস হয়নি সরকারের, শকুনের দল অস্থির হয়ে গেছে ক্ষমতার জন্য।
বিএনপির মাঝে কারো পদায়নে যদি জামাত খুশি হয়, আল্লার রস্তে তার বিষয়ে যেন খোঁজ খবর নেয় বার বার।
আর আমি এদের হয়রানিতে একদম বিচলিত নয়। আজ একটা দাবি জানাই, জুলাই এর মামলায় কোন বীর মুক্তিযোদ্ধা যদি জেলে থাকে। মুক্তিযুদ্ধের সম্মানে তাকে যেন জামিন দেয় আদালত। পরবর্তীতে জামিনে থাকা কালে দোষী প্রমাণিত হলে তাকে আবার গ্রেপ্তার করবে।
এটাই জুলাই এর সাথে মুক্তিযুদ্ধের দূরত্ব কমানোর একমাত্র উপায়।
সবশেষে বাংলাদেশ পন্থী দল, যাদের বিদেশে কোন শাখা নাই, জাতীয়তাবাদী দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। আর ভালোবাসা জানাই আমার প্রধানমন্ত্রীকে আমাকে তার সাথে রাখার জন্য।
SALUTE TAREK RAHMAN
🫡
তারেক সাহেব যদি একটা ভোটও না পাই, তাও ঊনি বাংলাদেশের হিরো!
আবু সায়ীদের মৃত্যুর পর জুলাই ২০২৪ এ রাস্তায় লাঠি ঠুকে তৎকালীন দৌর্দন্ড প্রতাপশালী ফ্যাসিস্ট শেখ হাসিনা ম্যাডামের জালেমশাহীর মুখের উপর "সংলাপ করতে হলে শহীদ আবু সায়ীদের সাথেই করতে হবে" বলার মতো সাহস ওই তারেকেরই ছিল৷
এই যে সবাই নির্ধ্বিদায় নিজেদের মতপ্রকাশ করছে, আমি করতিছি- এটাও এই তারেকদের কারণেই!
Mohammad Faiz retweeted
LOVE BNP
কুমিল্লা টাউনহলে @bdbnp78 এর মহাসমাবেশ নভেম্বর ২০২২ এর পূর্বের রাতে দেয়া এই শ্লোগান ছিল দুর্দান্ত। শেখ হাসিনার শাসনামলের বিভীষিকাময় দিনগুলোতে এই স্লোগানগুলোই ছিল সকল @bdbnp78 কর্মী সমর্থকদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা! Golden Memories! 😍
এই আওয়ামিলীগ আর না!
✊
খালেদা জিয়া কারাগারে, শেখ হাসিনা ফুর্তি করে;
এই আওয়ামিলীগ আর না আর না..
প্রহসনের নির্বাচনে, বারেবারে ক্ষমতায় আসে, এই আওয়ামিলীগ আর না আর না...
জিয়ার মাজার কেলেংকারী, সারাদেশে লুটতরাজ,
এই আওয়ামিলীগ আর না আর না.....
নিজের ভোট নিজে মারে, অন্যের ভোটও নিজে মারে;
এই আওয়ামিলীগ আর না আর না.....
ঘরে ঘরে মানুষ খুন, ঘরে ঘরে মানুষ গুম;
এই আওয়ামিলীগ আর না আর না...
মামলা হামলা নির্যাতনে,
এই আওয়ামিলীগ আর না আর না..
💝🫶
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
🤢
দিনে রাতে ভারত ঘৃণা ছড়িয়ে আর বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অতঃপর লুকিয়ে ভারতের অমুক তমুকের সাথে বৈঠক করলে হবে, ডিয়ার জামায়াত? বৈঠক করলে প্রকাশ্যে করবে। লুকিয়ে করতে হবে কেন?
---------------------------------------
লেখক:
Md Rashed Khan
-Political Assistant to PM Of Bangladesh
- ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসে মিয়া গোলাম পরওয়ার সহ জামায়াতের প্রতিনিধি দল।
আবারও বলছি, মিয়া গোলাম পরওয়ার চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।
-----------------------------------------
আশা করি জামায়াতএ বিষয়ে নিজেদের অবস্হান পরিষ্কার করবে!
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
🤯
লেখক:
Md. Rashed Khan
-Political Assistant to PM Of Bangladesh
মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতে প্রতিনিধিদল এই গাড়িতে করে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করার জন্য হোটেল সিক্স সিজন পর্যন্ত যান।
সেখান থেকে এই গাড়ি পরিবর্তন করে আরেকটা গাড়িতে করে যান। সেই গাড়িরও ডিটেইলস আছে আমার কাছে।
আজকে যেহেতু হালকা একটা প্রতিবাদলিপি দিয়েছে, আমিও হালকা করে গাড়ির ছবিটি দিলাম! তারা (জামায়াত) চাইলে গাড়ির নাম্বার ও বাসার নাম্বারও আমার কাছে এসে নিয়ে যেতে পারে!
তবে জামায়াতের প্রতিবাদলিপিতে উল্লেখ করেছে যে, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।'
তার মানে জামায়াত গোয়েন্দা কর্মকর্তাকে কূটনীতিক হিসেবে তুলে ধরে অভিযোগ থেকে রেহাই পেতে চায়? আর প্রতিবাদ লিপি এতো দূর্বল কেনো?
যেহেতু প্রতিবাদলিপিতে দাবি করেছে জামায়াত ও মিয়া গোলাম পরওয়ারের সম্মান ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করা হয়েছে, তাহলে এই ষড়যন্ত্রের কারণে কেনো তারা আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে চায় না?
(জামায়াতের সেই প্রতিবাদলিপিঃ
অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে নাঃ এড. জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৭ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু দুঃখজনক হলো, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না। যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের গণমাধ্যমগুলোকে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাইপূর্বক প্রমাণ সাপেক্ষে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
facebook.com/share/p/1F6kZSD… )
Mohammad Faiz retweeted
বেআইনি পদ্ধতি কখনোই অপরাধ দমনে কার্যকর হয় না মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা রিজভী সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হয়ে কথা বলার আহ্বান জানান।
বিস্তারিত: bangla.bdnews24.com/politics…
Mohammad Faiz retweeted
〝東南アジアと南アジアを結ぶバングラデシュは、人口1.7億人の若い巨大市場の大きな潜在性も含め、日本の経済にとっても極めて重要です〟
労働力として期待しているという直接的な文言ではないものの、大変気になる一文ですね。注視していきます。
本日、訪日中のタレク・ラーマン・バングラデシュ首相@trahmanbnpと首脳会談を行いました。
「民主主義」や「法の支配」といった価値を共有する友人として、ラーマン首相の就任を直接お祝いでき、とても嬉しく存じました。
日本は、「民主的な総選挙」を経て発足したラーマン政権による国づくりを、力強く後押ししてまいります。
本日は、こうした観点から、バングラデシュと日本の協力について議論しました。
バングラデシュは、「自由で開かれたインド太平洋(FOIP)」の実現に向けた重要なパートナーです。
今回、両国の協力の基軸である「ベンガル湾産業成長地帯」構想、いわゆる「BIG-B」を進化させ、ラーマン首相との新たな戦略的協力イニシアティブ「繁栄を分かち合う BIG-B」として、推進していくことを確認しました。
ラーマン首相からは、日本が「平和国家」として歩み、バングラデシュの独立をいち早く承認したこと、日本はバングラデシュの人々にとって特別な存在であることを伺い、また、日本政府及び国民による幅広い分野への支援や協力に関する感謝を表明いただきました。
東南アジアと南アジアを結ぶバングラデシュは、人口1.7億人の若い巨大市場の大きな潜在性も含め、日本の経済にとっても極めて重要です。
両国の「戦略的パートナーシップ」の下、本日発表した『首脳共同声明』も踏まえ、官民による両国間の取組により、「共に、強く、豊かに。」
インド太平洋地域の平和と繁栄に向けて、ラーマン首相と緊密に連携してまいります。
Mohammad Faiz retweeted
BD POLITICS
-জামায়াতের রাজনীতি
🥴
ভারতীয় কূটনীতিক ও জামায়াত আমীরের ‘গোপন’ বৈঠকের খবর-
Mohammad Faiz retweeted
BD POLITICS
-জামায়াত-শিবির এর রাজনীতি
😼
জামায়াতের বয়ানের রাজনীতিঃ
...............কর্ণেল অলি একসময় রাজাকার জামায়াতের সাথে আঁতাতের অভিযোগে বিএনপি ছাড়ে। সেই অলি সাহেব এখন জামায়াতের ত্রাতা।
আবার এদিক দেখেন৷ জামায়াত এক সময় জাতির পিতা খুঁজতো মেজর ডালিমে। এখন খুঁজে কর্ণেল অলিতে। এটাই হলো আওয়ামী সিনড্রোম।
জামায়াত হলো আওয়ামী লীগের অল্টার ইগো, আমি বলি দুই সতীনের সখ্যতা!
আমরা চাই একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি, যেটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র সূচনা করবে! আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে, '৭১ এর চেতনা খান না মাথায় দেন, সে অনুযায়ী আপনাকে দেখব না৷ আমি দেখব আপনি ঠিক মতো স্বাস্থ্য পাচ্ছেন কিনা, চিকিৎসা পাচ্ছেন কিনা। আপনার নিরাপত্তা ঠিক আছে কিনা! এটাই হবে পরিচয়৷
কিন্তু আমাদের এখানে হয় অনুভূতির রাজনীতি৷ এটা দিয়ে বিভক্তিটা করা হয়। আর এটা শুরু হয় ইতিহাসের উপর ছুরি চালানোর মধ্য দিয়া৷ এজন্যই জামায়াতের আমীরের এই মুক্তিযুদ্ধের বয়ানে আমি এংগেজডই হব না!
আরেকটা কারণ হলো মিথ্যার সাথে এংগেজড হব না। এনগেজড হলে সেই মিথ্যাকে ভ্যালিডেশন দেয়া হয়। দিন শেষে, মানুষ কিন্তু স্বচ্ছতা না থাকলে ট্রাস্ট করবেনা। যখন আপনি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, মানুষ কিন্তু সাদা চোখে বুঝতে পারে।
জামায়াত সব সময় "রং সাইড অফ দ্যা হিস্টোরি" রাজনীতি করছে। জামায়াত আন্টিনেশন, প্রো-এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে। সে সব সময় ক্ষমতাপন্থী থাকে! তার সাথে যারা জোট করছে, তাদের সাথে কিন্তু আইডিওলজির কোন সম্পর্ক নাই।
জামায়াত এরশাদের ১৯৮৬ এর সাল, ১৯৯৬, ২০০১-২০০৬, এমনকি ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে অগ্রগণ্য ভূমিকা ছিল৷ ফলে জামায়াত আওয়ামী লীগকে যতভাবে শক্তিশালী করা যায়, সব ধরনের ঊদাহরণই রাখছে!
-জনাব রেজাউল করিম রণি
চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক!

























